মৃত্যুদণ্ড পাওয়া আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুরে শিশু মোসাদ্দিকা খাতুন হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া শাহারুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাজশাহীর বাঘা পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আলেফ উদ্দিন। শাহারুল লালপুরের রঘুনাথপুর গ্রামের আক্কেল আলীর ছেলে। একই গ্রামের মুকরুম আলীর মেয়ে মোসাদ্দিকা খাতুনকে (৭) হত্যার দায়ে গত ৯ মার্চ নাটোরের অতিরিক্ত দায়রা জজ প্রদীপ কুমার রায় শাহারুলকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। ২০০৭ সালের নভেম্বরে মোসাদ্দিকা খুন হয়।