মৃত্যুদণ্ডাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে ছুরিকাঘাত করে এক ব্যক্তিকে খুনের দায়ে রাধাশ্যাম হরিধন জমাদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে জানান, ২০১৩ সালের ২৭ জুলাই চাঁদপুর হাজীগঞ্জের রজনীগন্ধা মার্কেটের সামনে পূর্বশত্রুতার জের ধরে অশোক কুমার হরিধন ও তাঁর ভাই নন্দকিশোর হরিধনকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে মারা যান অশোক কুমার হরিধন। এ ঘটনায় নিহতের নন্দকিশোরের ভাই বিজয় হরিধন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। একই বছরের ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গত বছরের ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য চাঁদপুর আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। ১৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর মুঠোফোনে প্রথম আলোকে সন্তুষ্টির কথা জানান মামলার বাদী বিজয় হরিধন।