মৃত্যুদণ্ডাদেশ পাওয়া এক আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও গাজীপুরের সাংসদ আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি আল-আমিন (৩৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
সূত্র জানায়, আল-আমিন গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন৷ কিডনিসহ বিভিন্ন জটিলতার কারণে ১৭ জুন কাশিমপুর কারাগার থেকে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। গত শনিবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল তিনি মারা যান। আল-আমিনের গ্রামের বাড়ি টঙ্গীর সালেহ নগরে।
২০০৪ সালের ৭ মে টঙ্গীতে জনসভায় গুলি চালিয়ে আহসানউল্লাহ মাস্টারকে হত্যা করা হয়।