মৃত্যুদণ্ডাদেশের তালিকায় বাংলাদেশ নবম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক প্রতিবেদনে ২০০৯ সালে বিশ্বের বিভিন্ন দেশে যতগুলো মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ও যত জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, তার একটি তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় মৃত্যুদণ্ডাদেশ দেওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ নবম ও মৃত্যুদণ্ড কার্যকর করা দেশগুলোর মধ্যে ১২তম স্থানে রয়েছে। গতকাল সোমবার অ্যামনেস্টি তাদের ওই তালিকা প্রকাশ করে। খবর এএফপির।প্রতিবেদনে দেখা গেছে, ২০০৯ সালে সরকার-স্বীকৃত মৃত্যুদণ্ডের তালিকায় বাংলাদেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ৬৪ জনকে। এ ক্ষেত্রে বাংলাদেশ নবম স্থানে রয়েছে। এ তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের নাম। সেখানে এ দণ্ড পেয়েছে ৩৩৬ জন। ২৭৬ জনকে মৃত্যুদণ্ড দিয়ে তালিকার দ্বিতীয় স্থানে এসেছে পাকিস্তান। অন্যদিকে মিসরে ২৬৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়ায় তার নাম এসেছে তালিকার তৃতীয় স্থানে।প্রতিবেদনে ২০০৯ সালে বাংলাদেশে সরকার-স্বীকৃত তিনটি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ রয়েছে ১২তম স্থানে। মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় প্রথম স্থানে রয়েছে ইরান। এ সময় সেখানে ৩৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইরাক, সেখানে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ১২০ জনের। একই ভাবে সৌদি আরবে ৬৯ জন, যুক্তরাষ্ট্রে ৫২ জন, ইয়েমেনে ৩০ জন, সুদানে নয়জন ও ভিয়েতনামে নয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চীনে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো সরকারি তথ্য জানা যায়নি। তবে অ্যামনেস্টির ধারণা, চীনে ওই বছর কয়েক হাজার লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।