মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন সালাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাউদ্দিন কাদের চৌধুরী
সালাউদ্দিন কাদের চৌধুরী

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। ওই দণ্ডাদেশ থেকে খালাস চেয়ে আপিল করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান।
এদিকে ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করবে না রাষ্ট্রপক্ষ।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেন, আপিল করা হবে না। তবে ট্রাইব্যুনাল তাঁকে সর্বোচ্চ দণ্ড দিয়েছেন। এই দণ্ড বহাল রাখার জন্য আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করা হবে।
১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।