মৃত্যুদণ্ডের পরিবর্তে তিন আসামির ১৪ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার স্কুল-ছাত্রী সাদিয়া সুলতানা তৃষা হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তিন আসামির আপিল আংশিক মঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল রোববার এ রায় দেন।আদালত আসামিদের মৃত্যুদণ্ড পরিবর্তন করে তাঁদের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ তিন আসামি হলেন—মেহেদী হাসান মডার্ন, মো. শাহিন ও আরিফুল ইসলাম আশা।মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল ও জেল আপিল করেন। গত ২৩ মে শুনানি শেষ হয়। গতকাল আদালত রায় দেন। আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।২০০২ সালের ১৭ জুলাই গাইবান্ধা শহরের মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী তৃষা তিন বখাটের ধাওয়ায় পালাতে গিয়ে পুকুরে ডুবে মারা যায়।