মৃত্যুফাঁদে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিয়ালের আক্রমণ থেকে খামারের মুরগি রক্ষার জন্য পাতা বিদ্যুতের ফাঁদে পড়ে আবদুর রহিম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চারিআনিপাড়ায়। চারিআনিপাড়ার আবদুর রব তাঁর খামারের চারপাশে বিদ্যুতের ফাঁদ পাতেন। শুক্রবার সকালে গরুর ঘাস কাটতে খামারের পাশে গিয়ে ওই ফাঁদে বিদ্যুতায়িত হন রহিম। পরে পরিবারের লোকজন তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় মামলা হয়েছে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি