মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এল এ চৌধুরী শিক্ষানুরাগী ও রাজনৈতিক নেতা এল এ চৌধুরীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ জুন। এ উপলক্ষে চট্টগ্রামে তাঁর সমাধি প্রাঙ্গণে বাদ মাগরিব মিলাদ, কোরআনখানি এবং বাদ এশা ঢাকার (ভিআইপি রোডের) নয়াপল্টন জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ১৯৫৪ সালে শেরেবাংলার কৃষক শ্রমিক পার্টির চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও যুক্তফ্রন্টের চট্টগ্রাম জেলা শাখার সম্পাদক ছিলেন। তিনি ১৯৪৬ সালে চট্টগ্রাম থেকে আলহেলাল নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের করেন এবং ১৯৭০ সালে ষড়যন্ত্রের রাজনীতি ও জনগণ নামে একটি গ্রন্থ রচনা করেন। বিজ্ঞপ্তি।