মৃত্যুবার্ষিকী
নীলিমা ইব্রাহিমশিক্ষাবিদ ও বাংলাদেশ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রী ড. নীলিমা ইব্রাহিমের নবম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে সকাল আটটায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমার কবরে পুষ্প অর্পণ ও ফাতেহা পাঠ এবং বেলা ১১টায় বাংলাদেশ মহিলা সমিতির প্রধান কার্যালয়ে (৪ নাটক সরণি, বেইলি রোড, ঢাকা) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দেশব্যাপী সমিতির বিভিন্ন শাখায় স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।গৌরচন্দ্র বালাযুক্তফ্রন্ট সরকারের বন ও খাদ্যমন্ত্রী এবং সংবিধানের অন্যতম রচয়িতা মুক্তিযোদ্ধা গৌরচন্দ্র বালার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার বালাভবনে ও মরহুমের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরের উল্লাবাড়ীতে দিনব্যাপী ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।বিপুল স্যানালবাংলাদেশ ছাত্র-লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি বিপুল স্যানালের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে আজ বেলা একটায় মতিঝিল কলোনি কমিউনিটি সেন্টারে প্রার্থনা এবং দুস্থ লোকজনের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় মতিঝিল এজিবি কলোনির মন্দিরে গীতাপাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।