মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. লুৎফর রহমান
চট্টগ্রামের জ্যেষ্ঠ আয়কর উপদেষ্টা মো. লুৎফর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
কামাল উদ্দিন আহমেদ খান
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সদস্য এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খানের বাবা অ্যাডভোকেট আলহাজ কামাল উদ্দিন আহমেদ খান ওরফে কামাল খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিদেহি আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।