মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমাদ আফরোজঢাকা জজকোর্টের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হকের ছেলে আহমাদ আফরোজ আরীবের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে আজ বাদ আসর নওগাঁর বাসভবনে (বাসা নং আই-৫৪, কালিতলা সড়ক, নওগাঁ) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।পুতুল রানী দাশচট্টগ্রামের সমাজকর্মী পুতুল রানী দাশের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে তাঁর শ্বশুরালয় রাউজান উপজেলার কমলপতি গ্রামের দাশবাড়ীতে এবং ২৬ জুন চট্টগ্রাম শহরে স্মরণিকা কমিউনিটি সেন্টারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইনারহুইল, রোটারি ক্লাব, লেডিস ক্লাব, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ফুলকিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।