মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রমীলা নজরুলবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী আশালতা সেনগুপ্তা দুলী ওরফে প্রমীলা নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নজরুল-প্রমীলা পরিষদ, তেওতা একাডেমি, তেওতা প্রাইমারি স্কুল ও প্রমীলা নজরুল সাংস্কৃতিক গোষ্ঠী মানিকগঞ্জের তেওতা গ্রামে বিভিন্ন কর্মসূচি পালন করবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কবি-সাহিত্যিকেরা এ অনুষ্ঠানে অংশ নেবেন। ১৯২৪ সালে কবি নজরুলের সঙ্গে প্রমীলার বিয়ে হয়। ওই বিয়ে তখন ব্রাহ্ম সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ১৯৩৮ সালে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। ১৯৬২ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।