মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হাকিম বিক্রমপুরীঅবিভক্ত বঙ্গীয় আইন পরিষদ, প্রাদেশিক ও জাতীয় পরিষদের সাবেক সদস্য আবদুল হাকিম বিক্রমপুরীর ২৪তম মৃত্যূবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার, কে কে গভঃ ইনস্টিটিউশন ও মুন্সিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল ও স্মরণসভা। এ ছাড়া মুন্সিগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং পারিবারিকভাবে দুস্থ ও দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।সৈয়দ হারুন ওসমানীআইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ হারুন ওসমানীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে বাদ আসর ঢাকার আজিমপুর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। কবি লতিফ ভূঁইয়াকবি আবদুল লতিফ ভূঁইয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য ভবনে আজ বিকেলে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া এতিমদের মধ্যে খাবার বিতরণ এবং বাদ আসর মরহুমের বাসভবনে কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।