মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতলুব আনামভাষাসৈনিক ও কলামিস্ট মতলুব আনামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৭ জুলাই। এ উপলক্ষে কাল শুক্রবার বাদ মাগরিব তাঁর বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার স্থানীয় এতিমখানায় দোয়া ও এতিমদের খাবার বিতরণ করা হবে। তিনি উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের তৃতীয় ছেলে এবং ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বড় ভাই। বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি ফাইজার, সার্ল, স্মিথ-ক্লাইন-অ্যান্ড-ফ্রেঞ্চ, এসএমসিসহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় কাজ করেন। সর্বশেষ গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের মহাব্যবস্থাপক হিসেবে অবসর নেন। বিজ্ঞপ্তি।