মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল ওয়াহাব
শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আবদুল ওয়াহাবের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজের শহীদ ওয়াহাব ছাত্রাবাস ও সিংঝাড় শহীদ ওয়াহাব আদর্শ যুব সংঘে মিলাদ মাহফিল এবং শহীদ ওয়াহাব কিন্ডার গার্টেন স্কুলে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত বগনী রেল ব্রিজের ওপর পাকিস্তান বাহিনীর আক্রমণে তিনি নিহত হন। বিজ্ঞপ্তি।