মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহবুব আনামবাংলাদেশ টাইমস-এর সাবেক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মহবুব আনামের দশম মৃত্যুবার্ষিকী আজ ৯ জুলাই। তিনি পাকিস্তান অবজারভার-এর সিনিয়র এক্সিকিউটিভ ও বাংলাদেশ সম্পাদক পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সংবাদপত্র পরিষদ, বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের সঙ্গে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীনতা পদক, শেরেবাংলা স্বর্ণপদক, মওলানা আকরম খাঁ স্বর্ণপদক, কলধ্বনি পদক এবং ত্রিভুজ স্বর্ণপদকে ভূষিত হন। ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য জিয়াউর রহমান তাঁকে ‘ভাষা আন্দোলনের বীর সৈনিক’ পদক দেন এবং তমদ্দুন মজলিস তাঁকে মাতৃভাষা পদকে (মরণোত্তর) ভূষিত করে। তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়বিষয়ক একাধিক বইয়ের রচয়িতা। তিনি মরহুম আবুল মনসুর আহমদের দ্বিতীয় ছেলে এবং ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনামের জ্যেষ্ঠ ভ্রাতা। বিজ্ঞপ্তি।