মৃত্যুবার্ষিকী
শামসুদ্দীন মোল্লাস্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সাংসদ শামসুদ্দীন মোল্লার ২০তম মৃত্যুবার্ষিকী আজ ১০ জুলাই। এ উপলক্ষে আজ সকাল আটটায় মরহুমের কবর জিয়ারত, সকাল ১০টায় মরহুমের পূর্ব খাবাশপুরের নিজ বাসভবনে কোরআনখানি, দুপুরে এতিমখানায় খাদ্য বিতরণ, বিকেল চারটায় পূর্ব খাবাসপুর বাসভবনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মরহুমের গ্রামের বাড়িতে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।এ কে এম সামসুদ্দোহামুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দোহার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১০ জুলাই। এ উপলক্ষে মরহুমের শহরের বানিয়াপাড়ার বাসভবনে আজ বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধি।মুক্তিযোদ্ধা নজীর আহম্মদসমকাল-এর নোয়াখালী প্রতিনিধি রুদ্র মাসুদের বাবা মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজীর আহম্মদের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ১০ জুলাই। এ উপলক্ষে বেগমগঞ্জের মীরআলীপুর গ্রামের বাড়িতে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নোয়াখালী অফিস।