মৃত্যুবার্ষিকী
মুহামমাদ নাযীম উদদীনখুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ও খুলনা কলেজের সাবেক অধ্যক্ষ মুহামমাদ নাযীম উদদীনের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুলাই। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মতিয়র রহমানজামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক মতিয়র রহমান তালুকদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সরিষাবাড়ী বঙ্গবন্ধু কলেজ ও দৌলতপুর অ্যাডভোকেট মতিয়র রহমান কলেজে চিকিৎসকদের সমন্বয়ে বিনা মূল্যে স্বাস্থ্য ক্যাম্প, শোকযাত্রা, কাঙালিভোজ, মিলাদ-মাহফিল, কোরআন তিলাওয়াতসহ বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে। তিনি সাংসদ মুরাদ হাসানের বাবা। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।