মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশ্রাফ আলী আশ্রাফ আলী মাস্টারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বৈশখলা গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।রেবেকা ওয়ালীআজ ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সাংসদ এ টি এম ওয়ালী আশরাফের স্ত্রী রেবেকা ওয়ালীর পঞ্চম মৃত্যু-বার্ষিকী। এ উপলক্ষে সাংসদের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল শুক্রবার তাঁর বাসভবন মায়াকাননে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।