মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোয়ারা বেগমরাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণ- যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক সাজ্জাদ বকুলের মা মনোয়ারা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুলাই। এ উপলক্ষে বাদ আসর রাজশাহীর মতিহার থানাধীন ধরমপুর মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। শুভংকর ভট্টাচার্য্যনৌ-প্রকৌশলী শুভংকর ভট্টাচার্য্যের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুলাই মঙ্গলবার। এ উপলক্ষে রাঙামাটির বনরূপায় গ্রামের বাড়িতে বার্ষিক শ্রাদ্ধের আয়োজন করা হয়েছে। এতে শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে প্রয়াতের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক