মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নভেরা দীপিতাঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক শ্রেণীতে সর্বোচ্চ নম্বর পেয়ে স্বর্ণপদক বিজয়ী ও ডেইলি স্টার-এর মেধাবী রিপোর্টার নভেরা দীপিতার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই বুধবার। এ উপলক্ষে আজ মরহুমের কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নভেরা দীপিতা মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণীতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করে আসছে। বিজ্ঞপ্তি।হাবিবুর রহমানসিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই। এ উপলক্ষে তাঁর হবিগঞ্জের নবীগঞ্জের গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল ও মরহুমের কর্মস্থলে স্মরণসভার আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিলেট।