মৃত্যুবার্ষিকী
শহীদ রফিকুল ইসলামশহীদ বুদ্ধিজীবী অধ্যাপক রফিকুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জুলাই। এ উপলক্ষে আজ বাদ আসর মোহাম্মদপুরের (৫/১১, ব্লক বি, হুমায়ুন রোড) বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে দর্শনা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক রফিকুল ইসলামকে কেরু কোম্পানির বাংলো থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। তিনি একজন সাংবাদিক, কবি ও সাংস্কৃতিক কর্মী হিসেবেও পরিচিত ছিলেন। বিজ্ঞপ্তি। মাকসুমা আরেফশিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক মাহফুজা বেগমের মেয়ে সৈয়দা মাকসুমা আরেফ তপার প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জুলাই। এ উপলক্ষে আজ বাদ আসর মরহুমার বাসভবনে (১৬, নিউ ইস্কাটন, গাউস নগর, ঢাকা-১০০০) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী ও শুভার্থীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বাসস।বদিরউদ্দিন শাহপুরান ঢাকার টয়েনবি সার্কুলার রোডের বাসিন্দা মো. বদিরউদ্দিন শাহর ২১তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জুলাই। এ উপলক্ষে বাদ আসর পীর ইয়ামেনী মাজারসংলগ্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।