মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুৎ ফর রহমানচট্টগ্রাম নিবাসী সিনিয়র আয়কর উপদেষ্টা মো. লুৎ ফর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। এ উপলক্ষে মরহুমের ঢাকা, চট্টগ্রাম ও নওগাঁর বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শুভাকাঙ্ক্ষীদের মরহুমের রূহের মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আবদুল মান্নান খানঢাকা বিশ্ব-বিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আল-কুদস কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আ ন ম আবদুল মান্নান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার অডিটরিয়ামে বেলা ১১টায় ‘অধ্যাপক আ ন ম আবদুল মান্নান খান স্মৃতি সংসদ’-এর উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক এ টি এম ফখরুদ্দিন। বিজ্ঞপ্তি। জাহাঙ্গীরুল ইসলামমুক্তিযোদ্ধা ও কবি জাহাঙ্গীরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। সত্তরের এই কবির রচনায় ভাব আর ভাষার নিজস্ব রচনারীতির স্ফটিকচূর্ণ দীপ্তিময় করেছে তাঁর কাব্যপ্রকাশকে। কবির জীবদ্দশায় একমাত্র কাব্যগ্রন্থ পাতাবাহার ও অন্যান্য কবিতার প্রত্যাবর্তন প্রকাশিত হয় ১৯৯৭ সালে। তাঁর বহু রচনাই হারিয়ে গেছে। অদ্যাবধি যা পাওয়া গেছে, তা পাঠকের কাছে পৌঁছে দিতে কবিতাসমগ্র প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রন্থটির প্রচ্ছদের নকশা করেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। বিজ্ঞপ্তি। গৌর গোস্বামীরাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আওয়ামী লীগের নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গৌর গোস্বামীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১ আগস্ট। এ উপলক্ষে বহরপুরে তাঁর নিজ বাড়িতে স্মৃতিতর্পণ এবং নামসংকীর্তনের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।