মৃত্যুবার্ষিকী
প্রফুল্ল রায়চিত্রশিল্পী প্রফুল্ল রায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩ আগস্ট। এ উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন মতলুব আলী সভাপতিত্ব করবেন। প্রফুল্ল ষাটের দশকের প্রথমার্ধে আর্ট কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্টাফ আর্টিস্ট ছিলেন। বিজ্ঞপ্তি।মো. ফারুকজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও করাচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক প্রধান মো. ফারুকের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৩ আগস্ট বুধবার। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে এতিমখানা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।