মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনতাজ আলী গাইবান্ধার ইনতাজ আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৪ আগস্ট। এ উপলক্ষে বাদ আসর শহরের থানাপাড়ায় মরহুমের বাসভবনে ও গ্রামের বাড়ি সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুরের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ইনতাজ আলী ভোরের কাগজ-এর গাইবান্ধা জেলা প্রতিনিধি জহুরুল কাইয়ুমের বাবা। গাইবান্ধা প্রতিনিধি। আবদুর রাজ্জাক সরদার খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক সরদারের দশম মৃত্যুবার্ষিকী আজ ৪ আগস্ট। এ উপলক্ষে খুলনা নগরের রায়পাড়া মসজিদে কোরআনখানি, মিলাদ মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামীকাল শুক্রবার নন্দনপুরের গ্রামের বাড়িতে কোরআনখানি ও এখানকার সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সব শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনকে মিলাদ মাহফিলে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।