মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঈনুল ইসলাম
প্রথম আলোর মাদারীপুরের সাবেক প্রতিনিধি মঈনুল ইসলামের নবম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ আসর বন্ধুসভার পক্ষ থেকে মাদারীপুর খাদ্য অফিস জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে দৈনিক বিশ্লেষণ কার্যালয়ে স্মৃতিচারণা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ‘মঈনুল ইসলাম স্মৃতি পাঠাগার’ ও ‘কালকিনি বন্ধুসভা’র পক্ষ থেকে মঈনুল ইসলামের প্রতিষ্ঠিত মাদারীপুরের কালকিনি প্রেসক্লাবে বাদ আসর মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২০০৫ সালের ২০ আগস্ট হেপাটাইটিস-বি (জন্ডিস) রোগে আক্রান্ত হয়ে মারা যান মঈনুল ইসলাম।