মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক সন্তোষ গুপ্তদৈনিক সংবাদের সাবেক সিনিয়র সহকারী সম্পাদক ও সাহিত্যিক সন্তোষ গুপ্তের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৬ আগস্ট। এ উপলক্ষে সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে আজ সকাল সাড়ে নয়টায় পোস্তগোলায় নির্মিত সন্তোষ গুপ্ত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সন্তোষ গুপ্তের পরিবারের পক্ষ থেকেও তাঁর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হবে। স্মৃতিস্তম্ভটি বিখ্যাত চিত্রশিল্পী কালিদাস কর্মকারের পরিকল্পনা ও স্থপতি রবিউল হুসাইনের স্থাপত্য নকশায় শিল্পী ইমতিয়াজ নূর নির্মাণ করেছেন। সন্তোষ গুপ্তের সপ্তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে তাঁর কালজয়ী কলাম ‘অনিরুদ্ধের কলাম’ প্রকাশিত হয়েছে। একাধারে তিনি নিষ্ঠাবান সাংবাদিক ও চিন্তাশীল লেখক ছিলেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তাঁর পদযাত্রা ছিল অপরিমেয় মেধা ও দক্ষতাপূর্ণ। রাজনৈতিক চেতনায় অভিষিক্ত হয়ে তিনি সাংবাদিকতা পেশায় ভিন্নমাত্রা যোগ করেছিলেন। সাংবাদিকতা পেশায় আসার আগে তিনি বামধারার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক কারণে তাঁকে বিভিন্ন সময়ে দীর্ঘ প্রায় ১২ বছর কারাবরণ করতে হয়েছে। বিজ্ঞপ্তি।মাহমুদুন্নবী চৌধুরীসাবেক মন্ত্রী ও শিল্পপতি মাহ-মুদুন্নবী চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ৬ আগষ্ট। এ উপলক্ষে আজ তাঁর শহরতলির কাট্টলীর বাড়িতে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহমুদুন্নবী চৌধুরী এলাকাবাসীর কাছে ‘নবী চৌধুরী’ নামে পরিচিত ছিলেন। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাবা। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।আবদুস ছালামসাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম আবদুস ছালামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ শনিবার ৬ আগস্ট। এ উপলক্ষে বাদ জোহর ময়মনসিংহের ভালুকা পৌরসভায় মরহুমের বাড়ি ও এর সংলগ্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি প্রথম আলোর ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. কামরুজ্জামানের বাবা। ময়মনসিংহ প্রতিনিধি। ফাহমিদা শারমিনফাহমিদা শারমিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার মৌলভীবাজারের কুলাউড়ায় তাঁর নিজ বাড়িতে দোয়া মাহফিল ও এতিমদের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয়। এ বছর থেকে কৃতী শিক্ষার্থীদের মধ্যে ফাহমিদা শারমিন ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ বৃত্তি দেওয়া হবে। তিনি ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুনের ছোট বোন। বিজ্ঞপ্তি।