মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতাউল হক মল্লিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আতাউল হক মল্লিকের দশম মৃত্যুবার্ষিকী আজ ৮ আগস্ট। এ উপলক্ষে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে আতাউল হকের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে। তিনি ২০০১ সালের এই দিনে ঢাকা এয়ারপোর্ট রোডে সড়ক দুর্ঘটনায় মারা যান। বিজ্ঞপ্তি।সুব্রত কুমার ফরিদপুরের সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ সুব্রত কুমারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৮ আগস্ট। এ উপলক্ষে ঢাকার রামকৃষ্ণ মিশন মন্দিরে বিশেষ পূজা ও প্রাসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া ১৬ আগস্ট গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুরের রাধাবল্লভ মন্দিরে বিশেষ পূজা ও প্রাসাদ বিতরণের ব্যবস্থা করা হবে। এসব অনুষ্ঠানে আত্মীয়স্বজনদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক মফিজুর রহমান চৌধুরীবাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং জাতীয়তা-বাদী শ্রমিক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ ৮ আগস্ট। এ উপলক্ষে মরহুমের ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ার বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।