মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ মতিউর রহমানমুক্তিযোদ্ধা, খুলনা জেলা ট্রেড ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, তারকালোক-এর প্রতিষ্ঠাতা সম্পাদক সৈয়দ মতিউর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১০ আগস্ট। এ উপলক্ষে আজ সকালে তাঁর মাজার জিয়ারত করা হবে। এ ছাড়া তাঁর আত্মার শান্তি কামনায় সবাইকে দোয়া করতে অনুরোধ জানানো হয়েছে। তিনি মহিলা মুক্তিযোদ্ধা সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য কৃষ্ণা রহমানের স্বামী। বিজ্ঞপ্তি।মুজিবর রহমানসাংবাদিক মুজিবর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে মিরপুরে তাঁর বোনের বাসায় আজ বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। মুজিবর রহমান গুড মর্নিং পত্রিকার বার্তা সম্পাদক এবং ডেইলি স্টার পত্রিকার মফস্বল সম্পাদক ছিলেন। বিজ্ঞপ্তি।