মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহাবুদ্দিন সরদারমগবাজার চৌরাস্তা জামে মসজিদের মোতোয়ালি, রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সরদারের মৃত্যুবার্ষিকী আজ ১৩ আগস্ট। এ উপলক্ষে মরহুমের পরিবার মগবাজারের সরদারবাড়িতে আজ বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এতে অংশ নিতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।আনিস ওয়াইজবাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মেজর জেনারেল আনিস ওয়াইজের মৃত্যুবার্ষিকী আজ ১৩ আগস্ট, শনিবার। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কনসালট্যান্ট চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানসের ফেলো (লন্ডন) এবং রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানসের (আয়ারল্যান্ড) দক্ষিণ এশিয়ার উপদেষ্টা ছিলেন। অবসর নেওয়ার পর তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ২০০২ সালের এই দিনে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। বিজ্ঞপ্তি।