মৃত্যুবার্ষিকী
সালেমা খাতুনজাতীয় পার্টির চেয়াম্যানের উপদেষ্টা মীর আবদুস সবুরের মা সালেমা খাতুনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৯ আগস্ট। এ উপলক্ষে মরহুমার যাত্রাবাড়ীর মাতুয়াইলের নিজ বাড়ির মসজিদে দিনভর কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।এ কে এম হাসান উদ্দিনচান্দনা উচ্চবিদ্যালয় ও কলেজের ব্যবস্থাপনা কমিটির সদস্য এ কে এম হাসান উদ্দিনের নবম মৃত্যুবার্ষিকী আজ ১৯ আগস্ট। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে মসজিদুল আছরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মোশাররফ হোসেনভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সাংসদ মোশাররফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ আগস্ট। এ উপলক্ষে সকাল আটটায় শহরের আলীপুর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত, দিনব্যাপী মরহুমের ফরিদপুর শহরের ঝিলটুলির বাসভবনে কোরআনখানি ও চৌরঙ্গী জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিকেল চারটায় সদরপুর উপজেলার দরবার হল ও চরভদ্রাসন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ‘মোশাররফ হোসেনের জীবন ও কর্ম’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।