মৃত্যুবার্ষিকী
আবদুস সালাম তালুকদারবিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুস সালাম তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২০ আগস্ট। এ উপলক্ষে সকাল ১০টায় বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের সরিষাবাড়ীর নিজ গ্রামে কোরআনখানি, কবর জিয়ারত, শোকযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালিভোজ। বিজ্ঞপ্তি।ফজল করিমচট্টগ্রাম পৌরসভার (বর্তমান সিটি করপোরেশন) সাবেক চেয়ারম্যান ফজল করিমের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে দুপুর ১২টায় কদম মোবারক মসজিদে মিলাদ মাহফিল, ফাতেহা পাঠ ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।মঈনুল ইসলামপ্রথম আলোর সাবেক মাদারীপুর প্রতিনিধি মঈনুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২০ আগস্ট। এ উপলক্ষে মাদারীপুর বন্ধুসভার পক্ষ থেকে ফুড অফিস জামে মসজিদে দোয়া মাহফিল এবং স্থানীয় দৈনিক বিশ্লেষণ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিশ্লেষণ পত্রিকার পক্ষ থেকে নির্ভীক ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য একজন সাংবাদিককে ‘সাংবাদিক মঈনুল ইসলাম স্মৃতিপদক’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। মাদারীপুর প্রতিনিধি।