মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা মিয়ামুক্তিযোদ্ধা ও ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা সোনা মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে সাচরা চৌধুরী বাড়িতে বাদ আসর মরহুমের কবর জিয়ারত, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসভবনে কোরআন তিলাওয়াত, মিলাদ মহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। এতে সব আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীকে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মুক্তিযোদ্ধা সোনা মিয়া বোরহানউদ্দিন উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক মতবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এ আকরামের বাবা। ভোলা প্রতিনিধি।চিত্তরঞ্জন দাশ দেশের প্রথম আইন কমিশনের সদস্য অ্যাডভোকেট চিত্তরঞ্জন দাশের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ১৯৮৮ সালের এই দিনে হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মীয়স্বজন ও পরিচিতজন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।