মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাফাত আনামঢাকা বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আই-ইআর) বিশেষ শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক নিরাফাত আনামের দশম মৃত্যুবার্ষিকী আজ ২৭ আগস্ট। তিনি ২০০১ সালের এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানে নিয়োজিত হাইকেয়ার নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। বিজ্ঞপ্তি।আমিরজান বিবিকুমিল্লার শিক্ষানুরাগী আমিরজান বিবির অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৭ আগস্ট। এ উপলক্ষে আজ রাতে তারাবির নামাজের পর কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া গ্রামের জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এতে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। আমিরজান বিবি প্রথম আলো কুমিল্লা কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক গাজীউল হক সোহাগের নানি। কুমিল্লা অফিস।