মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মকসুদ আলমবেসরকারি উন্নয়ন সংস্থা স্বনির্ভর বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মকসুদ আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৩০ আগস্ট মঙ্গলবার। তিনি ২০০৭ সালের এই দিনে ইন্তেকাল করেন। তাঁর আত্মার মাগফিরাতের জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তিখুরশীদ আলমসাবেক অতিরিক্ত সচিব ও কথাসাহিত্যিক মো. খুরশীদ আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার। এ উপলক্ষে দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়াও কামনা করা হয়েছে। খুরশীদ আলমের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৯। বিজ্ঞপ্তি।সামছুল হক মজুমদারগণপূর্ত বিভাগের সাবেক প্রকৌশলী ও ফেনীর বিশিষ্ট সমাজসেবক সামছুল হক মজুমদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বাদ আসর মরহুমের ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাটের আমজাদ মজুমদারের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।