মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল হামিদ চৌধুরীতদানীন্তন প্রা-দেশিক পরিষদের স্পিকার আবদুল হামিদ চৌধুরীর ৪২তম মৃত্যু-বার্ষিকী আজ ৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে টাঙ্গাইলের নাগবাড়ী জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চবিদ্যালয়ে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।খাজা নিজাম উদ্দিনশহীদ খাজা নিজাম উদ্দিন ভূইয়ার (বীর উত্তম) ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ৪ সেপ্টেম্বর। এ উপলক্ষে বীর উত্তম শহীদ খাজা নিজাম উদ্দিন ভূইয়া স্মৃতি সংসদ ঢাকা ও কুমিল্লায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ৪ নম্বর সেক্টর সিলেটের সাব-সেক্টর কমান্ডার ছিলেন। আজকের এই দিনে তিনি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সময় কানাইঘাট থানা সড়কের বাজারে শাহাদাৎ বরণ করেন। বিজ্ঞপ্তি।