মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূরজাহান মুরশিদ

স্বাধীন বাংলাদেশের প্রথম স্বাস্থ্য ও সমাজকল্যাণমন্ত্রী নূরজাহান মুরশিদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে নূরজাহান মুরশিদ স্মৃতি পরিষদ, তাঁর আদর্শে গড়া সংগঠন ব্রতী এবং পরিবারের পক্ষ থেকে আজ বেলা তিনটায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও দরিদ্র শিশুদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। নূরজাহান মুরশিদ নারী জাগরণের নেত্রী এবং বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বিজ্ঞপ্তি।

মো. খুরশীদ আলম

সাবেক অতিরিক্ত সচিব মো. খুরশীদ আলমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

কামরুল ইসলাম সিদ্দিক

এলজিইডির প্রতিষ্ঠাতা প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এই উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘কিউআইএস ফাউন্ডেশন’-এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান অংশ নেবেন। বিজ্ঞপ্তি।