মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. ইব্রাহিমবাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ২২তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে সমিতি ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—আজ সকাল আটটায় বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, সকাল নয়টায় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াকে ‘ফ্রি হার্ট ক্যাম্প’, বেলা ১১টায় বারডেম মিলনায়তনে রোগী ও বিশেষজ্ঞ চিকিৎ সকদের মতবিনিময়, প্রশ্নোত্তর এবং বেলা সাড়ে ১২টায় বারডেম মিলনায়তনে স্মরণসভা। বিজ্ঞপ্তি।সতীশ চন্দ্র পালফেনী সরকারি কলেজের গণিত বিভাগের সাবেক শিক্ষক সতীশ চন্দ্র পালের নবম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে দুপুরে মরহুমের ফেনী শহরের ১৫৯ নম্বর মাস্টারপাড়ার বাসায় ঠাকুর ভোগের আয়োজন করা হয়েছে। এতে শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।মোহাম্মদ নোমানজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ নোমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।তুহিন আহমেদজগন্নাথ বিশ্ববি-দ্যালয়ের তৃতীয় বর্ষের (উত্তীর্ণ) ছাত্র তুহিন আহমেদ ভূঞার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। ২০০৪ সালের এই দিনে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।