মৃত্যুবার্ষিকী
ডা. কে মহিউদ্দিনকুমিল্লার দাউদ-কান্দি উপজেলার গৌরীপুরের ডা. কে মহিউদ্দিনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে বাদ আসর গৌরীপুর বাজারের বড় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের এতে উপস্থিত থেকে দোয়া করার জন্য তাঁর বড় ছেলে মো. মাহাবুব উদ্দিন বিনীত অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।বেগম ফরিদা রউফবাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠ-নিক সম্পাদক, ঊনসত্তরের গণ-আন্দোলনের অন্য-তম নেত্রী, সাবেক সাংসদ বেগম ফরিদা রউফ আশার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১০ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ বাদ আসর নীলফামারীর ডোমার উপজেলার বাকডোকরা গ্রাম ও ঢাকার উত্তরার বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ছাত্রী ব্রিগেডের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা ফরিদা ছাত্রলীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক হুইপ আবদুর রউফের সহধর্মিণী। বিজ্ঞপ্তি।আবদুুল মান্নান সেন্টুচাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবদুল মান্নান সেন্টুর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে আবদুল মান্নান সেন্টু স্মৃতি পরিষদ সকাল সাতটায় নিমতলার ঈদগাহ ময়দানে কোরআনখানি, নয়টায় বটতলাহাট কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, সাড়ে ১০টায় স্মরণসভা ও সন্ধ্যায় মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়া স্মৃতি পরিষদের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।