মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুল ইসলামঢাকা চারুকলা ইনস্টিটিউটের (চারুকলা অনুষদ, ঢাবি) তৃতীয় ব্যাচের ছাত্র ও বরেণ্য চিত্র-শিল্পীদের অন্যতম নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ আসর মরহুমের ৩২ কলাবাগান লেক সার্কাসের বাসভবনে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মীয়, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে।খোরসেদ আলমহাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত পরিচালক এ কে এম খোরসেদ আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আত্মীয় ও শুভানুধ্যায়ীদের মরহুমের আত্মার মাগফিরাত ও দোয়া কামনার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। আফজাল-উর রহমানজনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক, লায়ন্স ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাবেক সভাপতি ও ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা আফজাল-উর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে বারিধারার বাসভবনে বাদ আসর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয় ও শুভানুধ্যায়ীদের মরহুমের বিদেহী আত্মার জন্য মাগফিরাত ও দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।