মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ মনিরুজ্জামান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে যশোরে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। মোহাম্মদ মনিরুজ্জামান একাধারে ছিলেন কবি, গীতিকার, সাহিত্যিক ও গবেষক। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বহু গান ও কবিতা তিনি লিখেছেন। রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনেও তাঁর পদচারণ ছিল। বিজ্ঞপ্তি।

আবিদুর রেজা খান
আওয়ামী আইনজীবী পরিষদের উপদেষ্টা আবিদুর রেজা খানের নবম মৃত্যুবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে জননেতা আবিদুর রেজা খান স্মৃতি পরিষদের উদ্যোগে সকাল নয়টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ এবং দুপুরে মিরপুর মাজার প্রাঙ্গণে গরিবদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামী শুক্রবার বাদ আসর মরহুমের এলিফ্যান্ট রোডের বাসভবনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।