মৃত্যুবার্ষিকী
সুধাংশু শেখর হালদারসাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুধাংশু শেখর হালদারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার। এ উপলক্ষে ঢাকার ফরাশগঞ্জ অনাথ আশ্রমে খাবার বিতরণ, জগবন্ধু মহাপ্রকাশ মঠ, সিদ্ধেশ্বরী মন্দির ও জয়কালী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তিনি আইয়ুববিরোধী আন্দোলন ও এরশাদের সামরিক আইনজারির প্রতিবাদে কারাবরণ করেন। তিনি ১৯৭৯ ও ১৯৯১ সালে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।-বিজ্ঞপ্তি। দেওয়ান আবদুল বাতেননারায়ণগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও গোয়ালপাড়া উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দেওয়ান আবদুল বাতেনের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এবং ঢাকার শনির আখড়া বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনার অনুরোধ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি।