মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল করিম সাহিত্যবিশারদবাংলা সাহিত্যের অমর পুঁথি গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদের ৫৮তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সাহিত্যবিশারদের জন্মস্থান চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী গ্রামে নানা কর্মসূচি হাতে নিয়েছে। তদানীন্তন ব্রিটিশশাসিত পূর্ব বাংলায় তিনি প্রথম মধ্যযুগে রচিত বাংলা পুঁথি সংগ্রহে আত্মনিয়োগ করেন। তাঁর সংগৃহীত পুঁথির সংখ্যা আড়াই হাজারের বেশি। বাংলা সাহিত্যে গবেষণায় অবদানের জন্য ১৯৯৫ সালে তাঁকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।রোকেয়া রশীদঅধুনালুপ্ত মহিলাবিষয়ক সাময়িকী ললনার সম্পাদিকা এবং সাবেক সচিব ড. মোহাম্মদ হারুনুর রশীদের স্ত্রী রোকেয়া রশীদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩০ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ বাদ আসর রাজধানীর উত্তরায় (বাড়ি-২, রোড-৭/এ, সেক্টর-৩) মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শরিক হতে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে। বাসস।