মৃত্যুবার্ষিকী
অনিল কৃষ্ণ পালময়মনসিংহের নান্দাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অনিল কৃষ্ণ পালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ অক্টোবর। এ উপলক্ষে নান্দাইল বাজারের কাছে তাঁর বাসভবনে ধর্মীয় ক্রিয়াদি সম্পন্ন হবে। অনিল কৃষ্ণ পাল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার নান্দাইল প্রতিনিধি অরবিন্দ পালের বাবা। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।নাসরীন জাহেদনাসরীন জাহেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৩ অক্টোবর। এ উপলক্ষে বাদ জোহর বনানী কবরস্থানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয় ও শুভানুধ্যায়ীদের মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনার অনুরোধ জানানো হয়েছে। নাসরীন জাহেদ বিটিএমসির সাবেক প্রধান নির্বাহী এম এ জাহেদের স্ত্রী। বিজ্ঞপ্তি।স্বপন নন্দীসাংবাদিক স্বপন নন্দীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৩ অক্টোবর। এ উপলক্ষে তাঁর পরিবার তিথি অনুযায়ী গত ২৭ সেপ্টেম্বর বার্ষিক শ্রাদ্ধ করেছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়, বন্ধু ও গুণগ্রাহীদের প্রয়াতের আত্মার শান্তি কামনার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।