মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ হাদীব্যবসায়ী ও সমাজসেবক এম এ হাদীর প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। তিনি গত বছর ৩ অক্টোবর রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। এম এ হাদী ১৯৪৬ সালের ১৪ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। গতকাল তাঁর স্মরণে রাজধানীর বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করা হয় এবং মরহুমের পরিবার ও আত্মীয়স্বজন বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করেন। বিজ্ঞপ্তি।হাবীবুর রহমানইনকিলাব পত্রিকার সাবেক জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুহাম্মদ হাবীবুর রহমান ভূঁইয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৪ অক্টোবর। এ উপলক্ষে বাদ মাগরিব মরহুমের উত্তর কমলাপুরের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।