মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভ্রকান্তি দাশ চট্টগ্রামের বাসিন্দা চিকিৎসক শুভ্রকান্তি দাশের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ৫ অক্টোবর। এ উপলক্ষে চট্টগ্রামের ওআর নিজাম রোডের বাসভবনে বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুভ্রকান্তি দাশ প্রয়াত সংগীতশিল্পী প্রবাল চৌধুরীর ভাগনে। বিজ্ঞপ্তি। এম এ রশিদ সাবেক সচিব এম এ রশিদের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ৫ অক্টোবর। এ উপলক্ষে মরহুমের মেজ ছেলের গুলশানের বাসভবনে বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এম এ রশিদের স্ত্রী সুলতানা রশিদের চতুর্থ মৃত্যুবার্ষিকীও একই দিনে পালিত হবে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।