মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ হাবিবুল আহ্সান
বাগেরহাট ও পিরোজপুরের একাধিক সরকারি ও বেসরকারি কলেজে চার দশক ধরে শিক্ষকতা করা সৈয়দ হাবিবুল আহ্সানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজ, মোল্লাহাট সরকারি কলেজ, ভান্ডারিয়া সরকারি কলেজ এবং আমানউল্লাহ মহাবিদ্যালয়সহ বিভিন্ন কলেজে অর্থনীতির অধ্যাপক ও অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে রাজধানীর হাতিরপুলের বাসায় কোরআনখানি, মিলাদ মাহফিল এবং এতিমখানা ও মাদ্রাসায় খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

এ এস এইচ কে সাদেক
সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর জন্মস্থান যশোরের কেশবপুরে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। স্মরণসভায় এ এস এইচ কে সাদেকের স্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপস্থিত থাকবেন। ১৯৯৬ ও ২০০১ সালে তিনি যশোর-৬ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। তিনি তৎকালীন সরকারের শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।

কুলখানি
শামসুর রহমান খান
মেজর (অব.) শামসুর রহমান খানের কুলখানি উপলক্ষে আজ মঙ্গলবার বাদ মাগরিব নিজ বাসভবনে (সড়ক-২৮, নতুন-১৫, বাড়ি-১৩, ধানমন্ডি আ/এ) দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সবাইকে এতে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। গত শনিবার দুপুরে শামসুর রহমান খান (৮৭) ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।