মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ সামাদবাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা বিমা ব্যক্তিত্ব এম এ সামাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৭ অক্টোবর সোমবার। এ উপলক্ষে সন্ধ্যা সাতটায় ঢাকা লেডিস ক্লাবে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্মারকগ্রন্থ এমএ সামাদ: বীমাশিল্পের অনন্য ব্যক্তিত্ব-এর মোড়ক উন্মোচন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিজ্ঞপ্তি। মীর্জা আজিজা ইদিরসগণতন্ত্র ও নারী প্রগতি আন্দোলনের অন্যতম নেত্রী মীর্জা আজিজা ইদিরসের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৭ অক্টোবর সোমবার। এ উপলক্ষে বাদ মাগরিব বড় ছেলে কাজী মোহাম্মদ শীশের, ১২/এ, ইস্কাটন গার্ডেনের (ইস্টার্ন ফরচুন অ্যাপার্টমেন্ট) বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। নুরজাহান বেগমনোয়াখালীর মাইজদী শহরের মাস্টারপাড়ার জহুরুল ইসলাম চৌধুরীর সহধর্মিণী নুরজাহান বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৭ অক্টোবর। এ উপলক্ষে তাঁর নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আকবর কবিরফরিদপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লি প্রগতি সহায়ক সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকবর কবিরের নবম মৃত্যুবার্ষিকী আজ ১৭ অক্টোবর সোমবার। এ উপলক্ষে ফরিদপুর শহরতলির কোমরপুরের বাসভবনে কোরআনখানি ও পল্লি প্রগতি সহায়ক সমিতির প্রধান কার্যালয়ে দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিল এবং দুপুরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।