মৃত্যুবার্ষিকী
ক্যামেলিয়া পারভীন ক্যামেলিয়া পারভীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। ঢাকা বিশ্ববি-দ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ পাস এবং শিল্পী শিশির ভট্টাচার্য্যের স্ত্রী ক্যামেলিয়া ২০০৮ সালে ৪৩ বছর বয়সে মারা যান। একমাত্র মেয়ে শ্রাবন্তি তাঁর আত্মার মঙ্গল কামনায় সবার কাছে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি। মো. মোয়াজ্জেম হোসেনসাবেক পুলিশ কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। এ উপলক্ষে তাঁর মুন্সিগঞ্জের বাসভবনে কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়, বন্ধু, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। মো. আলীমুদ্দীন সাকিদারবগুড়ার মো. আলীমুদ্দীন সিকদারের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। এ উপলক্ষে তাঁর আত্মীয়, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। মুক্তিযোদ্ধা মনসুর আলী লালমনিরহাটের আদিতমারীর ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালীর বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. মনসুর আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। এ উপলক্ষে তাঁর বাসভবনে কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।