মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফিজুর রহমানসাবেক সাংসদ ও রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমি-টেডের প্রতিষ্ঠাতা মুস্তাফিজুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ ২০ অক্টোবর। এ উপলক্ষে রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি শনিবার সকাল ১০টায় ঢাকার তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে এবং পরিবারের পক্ষ থেকে ঢাকা ও সন্দ্বীপের বাসভবনে কোরআনখানি, মিলাদ ও এতিমখানায় খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি। আবদুল হামিদ শিল্প মন্ত্রণালয়ের সাবেক ঊর্ধ্বতন সহকারী সচিব আবদুল হামিদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২০ অক্টোবর। এ উপলক্ষে বাদ মাগরিব আজিমপুর রোড সাইড জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।